আর্জেন্টাইন ফুটবল ‘ঈশ্বর’-এর মৃত্যুতে শোকে কাতর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফুটবলের কালো মানিক এক টুইট বার্তায় লিখেছেন, ‘কী খারাপ একটা খবর। আমি একজন মহান বন্ধুকে হারালাম। আশা করি ঈশ্বর তার পরিবারের সদস্যদের পাশে থাকবে। আর কোনো এক দিন আকাশের ওপরে (স্বর্গে) আমরা দুজন অবশ্যই এক দিন সুন্দর শট নেব।’
গোটা বিশ্বই যে শোকে পাথর হয়ে পড়ছে। হৃদরাগে আক্রান্ত হয়ে স্থানীয় সময় বিকেলে মারা গেছেন ৬০ বছর বয়সী ম্যারাডোনা। তিনি শুধু দেহ-ই ত্যাগ করলেন, কিন্তু তার অমরত্ব তো নিশ্চিত হয়েছে অনেক আগেই।