বাজারে এলো স্যামসাংয়ের কার্ভড গেমিং মনিটর

সাধারণ মনিটরের তুলনায় কার্ভড মনিটরে চোখের ওপরে চাপ কম পড়ে। ফলে গেম খেলার সময় চোখের ক্ষতি হয় না। সম্প্রতি সাউথ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং ওডিসি জি৯ এবং ওডিসি জি৭ নামক দুটি কার্ভড গেমিং মনিটর এনেছে। এই দুটি মনিটর যথাক্রমে ৪৯ ইঞ্চি এবং ৩২ ও ২৭ ইঞ্চি স্ক্রিন সাইজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। স্যামসাং এর ওডিসি সিরিজের মনিটর ১০০০ এমএমের কার্ভেচার রেডিয়াসসহ লঞ্চ হয়েছে, যা মানুষের চোখের পক্ষে যথেষ্ট স্বস্তিদায়ক। এগুলোই বিশ্বের প্রথম ১০০০জ মনিটর বলে স্যামসাং এর দাবি।

স্যামসাং ওডিসি জি৯ মনিটরের স্পেসিফিকেশন : এই মনিটরটি একটি ডুয়াল-কোয়াড হাই ডেফিনেশন গেমিং মনিটর, যার পিক্সেল রেজোলিউশন ৫১২০দ্ধ১৪৪০। মনিটরটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ এবং এর রেসপন্স টাইম ১ এমএস। এর ডিসপ্লের আসপেক্ট রেশিও ৩২:৯। এটি ১০০০জ কার্ভেচার ও ১০০০ পফ/স২পিক ব্রাইটনেসসহ এসেছে। এছাড়া মনিটরটিতে কোয়ান্টাম ডট প্রযুক্তি সম্পন্ন ঐউজ১০০০ ঠঅ প্যানেল ব্যবহার করা হয়েছে।

স্যামসাং ওডিসি জি৭ মনিটরের স্পেসিফিকেশন : এই মনিটরের সঙ্গে ওডিসি জি৯ এর বিশেষ কোনো পার্থক্য নেই। শুধুমাত্র স্ক্রিন সাইজের দিক থেকে এটি ওডিসি জি৯ এর তুলনায় সামান্য ছোট। এর ৩২ ইঞ্চি ও ২৭ ইঞ্চি স্ক্রিনযুক্ত দুটি বিকল্প মনিটর বাজারে পাওয়া যাবে। এই মনিটরটিও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ এমএস রেসপন্স টাইমসহ এসেছে। এর ডিপ কার্ভড ছঐউ ডিসপ্লে’র পিক্সেল রেজোলিউশন ২৫৬০দ্ধ১৪৪০। এছাড়া এর আসপেক্ট রেশিও ১৬: ৯। মনিটরটিতে ঐউজ৬০০ ঠঅ প্যানেল ও ৬০০ পফ/স২ পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।