রবির আইপিওতে যোগ্য বিনিয়োগকারীদের ১০ গুণ আবেদন

রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যোগ্য বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন পড়েছে চাহিদার চেয়ে ১০ গুণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলছে, গত ২৩ সেপ্টেম্বর  কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেয়। এরপর কোম্পানিটি আইপিওতে আবেদন গ্রহণ ১৭ নভেম্বর শুরু হয়ে  শেষ হয় ২৩ নভেম্বর বিকেল ৫টায়। এই আবেদন যোগ্য বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ছিল ৪০ শতাংশ শেয়ার, যা শেয়ারের সংখ্যায় দাঁড়িয়েছে ১৫ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৯৬০। টাকার অঙ্কে যা ১৫৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা।