ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ মনোনীত খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে বিএনপি মনোনীত জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বার ভবনে ভোটগ্রহণ হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচন কমিশনার আজিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্যানেল সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়েছে। আর বিএনপি মনোনীত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছে।
নির্বাচিত অন্যরা হলেন, আবদুল খালেক-১, আব্বাস উদ্দিন, আবদুল খালেক সাগর, আবদুল আলিম-৩, গৌতম কুমার বিশ্বাস, জাহিদুল ইসলাম জাহিদ, শাহিনুল ইসলাম শাহিন, মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হন।