আগুনে পুড়ে মারা গেলেন জাপ্পসের সাবেক প্রধান

জুতা ও পোশাক বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম জাপ্পস ডটকমের সাবেক প্রধান নির্বাহী টনি সিয়েহ আগুনে পুড়ে মারা গেছেন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে একটি অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ঘটে ৪৬ বছর বয়সী সিয়েহর।

২০ বছর ধরে জাপ্পসকে নেতৃত্ব দিয়ে সম্প্রতি মার্কিন কোম্পানিটি থেকে সরে দাঁড়ান তিনি।

অল্প বয়সে জাপ্পসের দায়িত্ব নিয়ে কোম্পানিটিকে সাফল্যের চূড়া নিয়ে গিয়েছিলেন সিয়েহ।

২০০৯ সালে লাস ভেগাসভিত্তিক জাপ্পসের সব শেয়ার কিনে নেয় আরেক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

জানা যায়, শুক্রবার দুর্ঘটনার সময় পরিবার নিয়ে ভ্রমণে ছিলেন এ মার্কিন উদ্যোক্তা। তবে পুরো ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।