চাকরির জন্য ডেকে এনে হত্যার হুমকি ধর্ষণ!

গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে শ্যালিকাকে গ্রাম থেকে এনে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে আলী আকবর (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাত ১০টার দিকে নগরীর বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আকবর কড্ডা খোয়ারপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, তিন মাস আগে ভিকটিমকে (৩০) গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসেন আকবর। প্রথমে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর ভুক্তভোগীকে (শ্যালিকা) বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় হত্যার হুমকি দিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন। একপর্যায়ে ভিকটিম র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আকবর অভিযোগ স্বীকার করেছেন জানিয়ে র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, এ ঘটনায় ভিকটিম গতকাল দুপুরে বাসন থানায় একটি মামলা করেছেন।