স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) সাদিক সম্প্রতি প্রথমবারের মতো ‘লেসন্স ফ্রম ২০২০ : অ্যান ইসলামিক পারসপেকটিভ’ শিরোনামে একটি অনলাইন সেমিনার আয়োজন করে। এর প্রতিপাদ্য ‘কভিড সময়ে অনন্য এক জীবনযাপন’। ওয়েবিনারে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের দুজন বিশিষ্ট শরিয়াহ পন্ডিত শেখ নিজাম ইয়াকুবি (বাহরাইন) এবং ডা. আজনান হাসান (মালয়েশিয়া) একটি প্যানেলে অংশ নিয়ে পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল জীবনযাপন করা যায় সে বিষয়ে ইসলামের নানা দৃষ্টিভঙ্গি এবং অনুশাসন তুলে ধরেন। বিজ্ঞপ্তি।