শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজিবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা, ৪টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার।