চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলশী থানার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিপরীতে একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদ (৩৫) খুলশীর বিহারি কলোনির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে যায় রশিদ। গুরুতর আহতাবস্থায় ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে দুপুরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের লাশ চমেকের মর্গে পাঠানো হয়েছে।