এবি ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গতকাল এক সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় এবি ব্যাংক পাচ্ছে ব্যাংকার্স ব্ল্যাঙ্কেট বন্ড (বিবিবি) এবং ইলেকট্রনিক কম্পিউটার ক্রাইম (ইসিসি) বীমার সুবিধা। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সৈয়দ মইনুদ্দিন আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম, আবদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।