অপরাধ ও মাদক দমনে সভা

মাদক কারবারিদের বাড়ির সামনে ছবি টাঙানোর প্রস্তাব

জয়পুরহাট-ধামইরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী থানার সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ ও মাদক দমনে সভা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট ও নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, ভারত সীমান্তবর্তী জয়পুরহাট-নওগাঁর ধামইরহাট মঙ্গলবাড়ি বাজার এলাকায় মাদক কারবারি ও সেবনকারী ব্যাপক হারে বেড়ে যাওয়া প্রতিরোধে মাদক কারবারিদের বাড়ির সামনে তাদের (মাদক কারবারি) ছবি টাঙিয়ে দেওয়ার প্রস্তাব এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় ধামইরহাট থানার ওসি আবদুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পত্নিতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম।