কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
রবিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, কোটালীপাড়ায় মানববন্ধন, টুঙ্গিপাড়া ও মুকসুদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা।