সুনামগঞ্জে সিলেট মহাসড়কে হালুয়ারগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম সুফিয়া বেগম (৫০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা।
রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ- সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় মালামাল বোঝাই কাভার্ড ভ্যান ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জ থেকে সবজি বোঝাই কাভার্ড ভ্যান সিলেট যাওয়ার সময় এবং দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজি হালুয়ারগাঁও এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা যাত্রী সুফিয়া বেগম ও সিএনজি চালকসহ ৫ জন আহত হন। পরে গুরুতর আহত সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। অন্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তর জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, সকালে সবজি বোঝাই ভ্যানের সঙ্গে সিএনটিজর সংঘর্ষের ঘটনা ঘটলে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়না তদন্তর জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।