দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রুপটির চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি বলেছেন, ‘দেশ যদি ভালো থাকে, দেশের মানুষ যদি ভালো থাকে, তবেই আমরা ভালো থাকব। রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প শুধু রূপায়ণেরই নয়। এ প্রকল্প দেশেরও সম্পদ। আমাদের সম্মানিত কাস্টমারদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। কাস্টমারদের স্বার্থে আমরা কাজ করব।’
গতকাল রবিবার সকালে রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত সেলস কনফারেন্সে ভার্চুয়াল সভায় অংশ নিয়ে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘রিয়েল এস্টেট একটি ভালো সেক্টর। এ সেক্টরে পূর্ণ আস্থা ফেরানোই আমাদের লক্ষ্য। অন্যান্য সেক্টরের মতো রিয়েল এস্টেট সেক্টরও যে ভালো করতে পারে, ভালো জিনিস নিয়ে কাজ করতে পারে এ বার্তাটা সবার মাঝে তুলে ধরতে চাই। সব কাস্টমার যাতে বুঝতে পারেন রিয়েল এস্টেট সেক্টর ঘুরে দাঁড়িয়েছে।’
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা রূপায়ণের একটি স্বপ্নের প্রকল্প। বাংলাদেশের কোনো রিয়েল এস্টেট কোম্পানি এত বড় প্রকল্প করার দুঃসাহস দেখাতে পারেনি।’
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ বলেন, ‘মানুষের লাইফ স্টাইলের পরিবর্তনে রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমস্যায় আছে, আমরা ব্যতিক্রম নই। সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দেশের জন্য কাজ করতে চাই। জাতির জন্য কাজ করতে চাই। রিয়েল এস্টেট সেক্টরে নতুন লাইফ স্টাইল যেটা আমরা চালু করেছি তাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।’
রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস রেজাউল হক লিমনের সঞ্চালনায় সেলস কনফারেন্সে শতাধিক বিক্রয় ও বিপণন কর্মকর্তা অংশ নেন।