করোনার হানায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার সোমবারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
সফরকারী ইংল্যান্ড দলের দুজনের করোনা পজিটিভ বলে খবর। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, তারা (সিএসএ ও ইসিবি) ‘অসমর্থিত কোভিড-১৯ পজিটিভ টেস্ট’ এর ‘স্বাধীন অনুমোদন’-এর জন্য অপেক্ষা করছে।
এর আগে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও হোটেল স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার ও রবিবারের ম্যাচ পরিত্যক্ত করা হয়।
রবিবার সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ড দলের পক্ষে জানানো হয়, তাদের দলে দুজন ‘অসমর্থিত পজিটিভ’ ফল পেয়েছে।
অসমর্থিত ফলগুলো একবার পর্যালোচনা করা হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে দুই বোর্ড আলোচনা করবে।
হোটেল স্টাফদের দুজন আক্রান্ত হওয়ায় শনিবার সফরকারী ইংল্যান্ড দলের সবার ফের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রবিবার পার্লে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ২টায়। তবে এর ৩০ মিনিট আগে তা পরিত্যক্ত করা হয়।
ইংল্যান্ডের খেলোয়াড় ও স্টাফরা হোটেলে সেল্ফ আইসোলেশনে আছেন।
মূলত সিরিজটি শুক্রবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলের দুজন খেলোয়াড়দের করোনা পজিটিভ আসায় সেদিন খেলা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছিল।
পরে শুক্রবার বিকেলে করানো পরীক্ষায় প্রোটিয়া দলের সবার করোনা নেগেটিভ ফল আসে।