স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) বাংলাদেশ সম্প্রতি তার দেশি ও আন্তর্জাতিক মাস্টারকার্ড অফারের জন্য মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (দেশীয়) ২০১৯-২০’ ও ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (আন্তর্জাতিক) ২০১৯-২০’ পুরস্কার জিতেছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ, সালমান ফজলুর রহমান, পরুশ সিং, প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া, মাস্টারকার্ড প্রমুখ। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ বলেন, গ্রাকদের বিকাশমান জীবনযাত্রার প্রয়োজন অনুসারে কার্ডের অফারগুলো আমরা ঠিক করে থাকি। আমি আনন্দিত, আমাদের সমন্বিত চেষ্টার স্বীকৃতিস্বরূপ আবারও এই পুরস্কার পেয়েছি। এ জন্য গ্রাহক, নিয়ামক সংস্থানকে ধন্যবাদ। বিজ্ঞপ্তি