শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

মোহাম্মদ আবুল খায়ের বলেন, গত রবিবার রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগের দিন শনিবার শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা পরীক্ষা করেন তিনি। পরে রবিবার রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে মন্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।