সুবর্ণচরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক পারভেজ হোসেন (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌরাস্তা কিল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাবআলী গ্রামের ছিদ্দিক মাস্টার বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।