শাওমি মোবাইল বাজারে নিয়ে আসছে রেডমি ৯ পাওয়ার। ১৫ ডিসেম্বর মোবাইলটির আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। রেডমি ৯ পাওয়ার-এ যা থাকছে-
এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি ডিসপ্লে যার রেজুলেশন হবে ১০৮০ দ্ধ ২৩৪০ পিক্সেলের। এই মোবাইলটিও ৪ জি হবে এবং সম্প্রতি প্রকাশিত রেডমি নোট ৯-এর মতোই এই ফোনের স্পেসিফিকেশন হবে। রেডমি ৯ পাওয়ার-এ চিপসেট থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৬৬২ এস ও সি। দেওয়া হবে ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যার ফাস্ট চার্জিংয়ের জন্য থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। এই মোবাইলটির ২টি ভেরিয়েন্টে আসার সম্ভাবনা আছে। একটি হচ্ছে ৪ জিবি র্যাম+৬৪ জিবি ফোন স্টোরেজ এবং আরেকটি ৪ জিবি র্যাম+১২৮ জিবি ফোন স্টোরেজ। এটি সবুজ, নীল এবং কালো রং-এ আসতে পারে। ফোনটির প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হবে ৪৮ মেগাপিক্সেলের। ১৫ তারিখের পর বিস্তারিত আরও তথ্য জানা যাবে।