বেনাপোল কাস্টমস হাউজের ভল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরির মামলায় আটক ভোল্ট ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত সংস্থা সিআইডি তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে দুদিনের রিমান্ড দেওয়া হয়।
গত বছরের ১০ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী, সরকারি অন্যান্য ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউজের গুদামে সুরক্ষিত ভল্ট ভেঙে ২০ কেজি সোনা ও জব্দ দেশি-বিদেশি মুদ্রা চুরি যায়।