টাঙ্গাইল সদরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

টাঙ্গাইল সদরে সবুর খান টাওয়ারে গতকাল এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুরুন নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. দিলদার হোসেনসহ অন্যরা। বিজ্ঞপ্তি