পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের চৌরাস্তা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. আইয়ুব হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মেসকাতুল ওয়ায়েজিন লিট, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-মাশরুর বিল্লাহ নেনু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. তৌহিদুজ্জামান, মো. আবদুল মান্নান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবল হোসেন খান, মো. সুলতান শেখ, প্রচার সম্পাদক অসিম কর্মকার, অর্থ সম্পাদক মো. তোরাব আলী, সহ অর্থ সম্পাদক মো. হাসিবুর রহমান, কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান সরদার, মো. পটু সরদার, মো. শাহ কামাল, মো. সাহিদুজ্জামান নান্নু প্রমুখ।
বক্তারা বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সু-সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।