পাওনা অর্থ ফেরত পেতে পারে সিংহ, নগদ অর্থ সঞ্চয় হবে ধনুর

মেষ : কর্মক্ষেত্রে সম্মান ও অর্থ বৃদ্ধির সম্ভাবনা আছে। দেশ ভ্রমণে অর্থ বৃদ্ধি হতে পারে। স্ত্রীর স্নায়ুরোগ বাড়তে পারে।

বৃষ : পেটের পীড়া থাকলেও ঠান্ডার উপসর্গ দেখা দেবে। পিতার স্বাস্থ্য খারাপ হবে। বিদেশে উচ্চশিক্ষায় মনোনীত হবে।

মিথুন : সন্তান বিদেশে শিক্ষার ছাড়াপত্র পাবে। স্ত্রীর আয় বাড়বে। নিজের স্বাস্থ্যের প্রতি সুব্যবস্থা নিন।

কর্কট : মায়ের ঠা-াজনিত রোগভয় আছে। স্ত্রী নানা রোগে আক্রান্ত হবে। তবে তার সম্মান বৃদ্ধির যোগ আছে।

সিংহ : স্বল্প ভ্রমণ লাভজনক হবে। স্নায়ু ও হৃদরোগ আক্রমণ করতে পারে। পাওনা অর্থ ফেরত পেতে পারে।

কন্যা : আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে সব বাধা দূর হবে।

তুলা : ঠান্ডায় স্নায়ু পীড়া বাড়বে। আয় বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ পাবে।

বৃশ্চিক : বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাবে। আত্মীয়দের নিজ নিয়ন্ত্রণে আনা সহজ হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : আয় বাড়বে। সংসারে আনন্দময় পরিবেশ পাওয়া যাবে। কিছু নগদ অর্থ সঞ্চয় হবে।

মকর : স্নায়ু ও রক্তচাপজনিত রোগ বাড়বে। ব্যবসার জন্য বিদেশ গমন হতে পারে। তবে অলসতা দেখা দেবে।

কুম্ভ : আয় থেকে ব্যয় বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। কাজের গতি বাড়বে।

মীন : স্ত্রীর আয় বাড়বে। সন্তান বিদেশ গমনের সুযোগ পাবে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।