জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট।

গতকাল হোটেল র‌্যাডিসনে আন্তর্জাতিক এই সংগঠনের সাধারণ সভা শেষে নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি হয়।

জেসিআইর বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট পদে নিয়াজ মোর্শেদ এলিটের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরমান আহমেদ খান। জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের আন্তর্জাতিক সংগঠন। তাদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে সংগঠনটি।