গৃহঋণ পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহঋণ দিতে অর্থ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিএইচবিএফসির উদ্যোগে গত শনিবার ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, বিএইচবিএফসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এ সময় বিএইচবিএফসির পক্ষে সার্বিক বিষয়ে পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ। বিজ্ঞপ্তি।