নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নীরা’র ওয়েবিনার

প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ ‘নীরা’র আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ ওয়েবিনার। এ ওয়েবিনারের লক্ষ্য ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো।

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উদযাপনের অংশ হিসেবে নীরা ‘পাশে আছি’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারী ব্যক্তিত্ব এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন।

প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশনের হেড অব সেগমেন্টস শায়লা আবেদীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা, আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, মনের বন্ধুর সাইকোসোশ্যাল কাউন্সেলর কাজী রুমানা হক প্রমুখ এতে অংশ নেন। তারা নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তাদের নিজেদের অভিজ্ঞতা ও জীবনের গল্প শেয়ার করেন। বিজ্ঞপ্তি।