ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চররুপদাহ গ্রাম থেকে নিখোঁজের ৭ দিন পর রিপন হোসেন (৩৫) নামের এক কৃষকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপন হোসেন ওই গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, বাড়ির পাশের একটি ডোবায় রিপনের মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অর্ধ-গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন রিপন।
এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করে। হত্যার ক্লু-উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।