করোনায় সংসারে অনীহা, জনপ্রিয় পরকীয়ার ডেটিং সাইট

করোনা সংক্রমণ রোধে দেশে দেশে লকডাউন আরোপ হলে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে কারও জীবন হয়ে গেছে একঘেয়ে, কারও সঙ্গীর প্রতি তৈরি হয়ে তিক্ততা, কারও আবার মন উঠে গেছে সংসার থেকে। এমন পরিস্থিতিতে অনলাইনে বিয়ে বহির্ভূত ডেটিং সাইটগুলো জনপ্রিয় হয়ে উঠেছে।

সংবাদ প্রতিদিন জানায়, করোনায় বিপুল ইউজার পেয়েছে বিয়ে বহির্ভূত ডেটিং অ্যাপ গ্লেডেন। এতে বিবাহিত ও অবিবাহিতরা বন্ধু হয়ে মজে উঠছেন প্রেমে।

অ্যাপটির সাহায্যে যে কেউ নতুন বন্ধু পাতাতে পারেন। তা তিনি বিবাহিতই হোন বা অবিবাহিত, কোনো সমস্যায় পড়তে হবে না। এছাড়া থাকে একাধিক ফিচারও।

জানা যায়, করোনার কারণে লকডাউনে পড়ে সংসারের প্রতি বিরক্ত ধরে যাওয়ায় পরকীয়া প্রেমে মজেছেন অনেকে। একঘেয়ে সাংসারিক জীবনে সময় কাটাতে বা নিঃসঙ্গতা দূর করতেই নানান ডেটিং অ্যাপ ইনস্টল করেছেন। আর তার মধ্যেই অন্যতম বিবাহ বর্হি ভূত এই ডেটিং অ্যাপ গ্লেডেনের ইউজারের সংখ্যাও হু হু করে বেড়েছে।

এখন পর্যন্ত ভারতে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩ লাখেরও বেশি। সাইটটি জানিয়েছে, তাদের ইউজারদের বেশিরভাগ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতার মতো বড় শহরে বসবাস করেন।

গত কয়েকমাসে ভারতে তাদের ইউজারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ২৪৬ শতাংশ। শুধু তাই নয়, ইউরোপীয়দের তুলনায় বেশি সময় ধরে চ্যাটও করেন ভারতীয় ইউজাররা।

ইউরোপীয়রা যেখানে লকডাউনের সময় প্রতিদিন গড়ে তিন ঘণ্টা চ্যাট করেছেন। সেখানে ভারতীয়রা প্রতিদিন গড়ে সাড়ে তিন ঘণ্টা চ্যাট করতে ব্যস্ত থেকেছেন। এতটা জনপ্রিয়তা অর্জন করায় নিজেদের বিবৃতিতে ভারতীয় ইউজারদের ধন্যবাদও জানিয়েছে কোম্পানিটি।