ফটিকছড়িতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশির সভাপতিত্বে ও দেশ রূপান্তরের ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রিপাত আক্তার নিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা।

এ সময় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা খায়রুল বশর, সংগঠক  আলমগীর, মীর মোরশেদ, আক্কাস আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে এক আনন্দ র‌্যালিতে যুক্ত হন।