মধ্যরাতে ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করলেন আখাউড়ার ইউএনও

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ চলছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

রবিবার মধ্য রাতে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার কম্বল নিয়ে ছুটে যান অসহায়, ছিন্নমূল, ভাসমান ও দরিদ্র মানুষগুলোর কাছে। যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে রাত কাটান তাদের শরীরে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আখাউড়ার রেলওয় স্টেশন, আজমপুর বাজার, এতিমখানায়, সড়ক বাজার, শ্মশানসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  নূর-এ আলম।