সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে রাহিম (২) ও মেয়ে ফাইজা (২)। রবিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, রবিবার বিকেলে বাড়ির উঠানে যমজ ভাইবোন রাহিম ও ফাইজা খেলাধুলা করছিল। সন্ধ্যার সময় তাদের উঠানে দেখতে না পেয়ে মা-বাবাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ পাওয়া যায়। মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।