চিরকাল জিতে নেওয়ার অভ্যাস সুস্মিতা সেনের। কোনো প্রস্তুতি ছাড়াই জিতে নেন ‘মিস ইন্ডিয়া’র মুকুট। এরপর তো প্রথম ভারতীয় হিসেবে জেতেন মিস ইউনিভার্সের শিরোপা। বলিউডে পা রেখে অভিনয়, নাচ, ব্যক্তিত্ব আর তীক্ষè শারীরিক আবেদন দিয়ে জিতে নেন কোটি দর্শকের হৃদয়। এখনো তার জিতে নেওয়ার প্রক্রিয়া থামেনি। কদিন আগেই তো নিজের হাঁটুর বয়সী ছেলের মন জয় করে নিয়ে সুখে সংসারও করছেন। কিন্তু বলিউড তারকা মানেই স্বপ্ন থাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের। সেই স্বপ্ন তার এতদিন অধরা ছিল। অবশেষে সেটিও বগলদাবা করে নিলেন সুস্মিতা। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেই জিতে নিলেন এবারের সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। সিনেমা দিয়ে না হোক, হালের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ওয়েব সিরিজে অভিনয় করে এ সম্মান ছিনিয়ে নিয়েছেন বেঙ্গলি বিউটি সুস্মিতা। দীর্ঘদিন ‘ব্যর্থ অভিনেত্রী’র তালিকা থেকে বাদ পড়ল সুসের নাম। ওয়েব সিরিজ ‘আরিয়া’র জন্য শুরু থেকেই সমালোচনাকারীদের হাততালি পাচ্ছিলেন। এবার ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’-এ তিনি পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সাবেক এ বিশ্বসুন্দরী ইন্সটাগ্রামে লিখেছেন, ‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম। আরিয়াকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। আপনাদের ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ আরিয়া চরিত্রটি সম্পর্কে এ অভিনয়শিল্পী বলেন, ‘আরিয়া এমন একটি চরিত্র, যা একজন অভিনয়শিল্পীর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অভিনয়ের খিদে মেটায়। এ চরিত্র যদি পরিচালক আমার কাছে নিয়ে না আসতেন, আমি নিজে গিয়ে তার কাছে চরিত্রটি ভিক্ষা চাইতাম। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে আমি “আরিয়া”র প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মনেপ্রাণে আরিয়া হতে চেয়েছিলাম।’
একনজরে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড তালিকা
সেরা সিরিজ : পাতাল লোক, সেরা নির্মাতা : অবিনাশ অরুণ এবং প্রসিত রায় (পাতাল লোক), সেরা সিরিজ (সমালোচক) : দ্য ফ্যামিলি ম্যান, সেরা নির্মাতা (সমালোচক) : কৃষ্ণ ডিকে এবং রাজ নিডিমরু (দ্য ফ্যামিলি ম্যান), সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : জয়দীপ আলাওয়াত (পাতাল লোক), সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : সুস্মিতা সেন (আরিয়া), সেরা অভিনেতা (সমালোচক) : মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান), সেরা অভিনেত্রী (সমালোচক) : প্রিয়মনি (দ্য ফ্যামিলি ম্যান), সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত), সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : মিথিলা পলকর (লিটল থিংস সিজন থ্রি), সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : অমিত সাধ (ব্রেথ : ইনটু দ্য শ্যাডোজ), সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : দিব্য দত্ত, সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : রঘুবীর যাদব (পঞ্চায়েত), সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : নীনা গুপ্তা (পঞ্চায়েত), সেরা কমেডি সিরিজ : পঞ্চায়েত, সেরা সিনেমা : রাত আকেলি হ্যায়, সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম) : নওয়াজউদ্দিন সিদ্দিকি, সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম) : তৃপ্তি দামরি (বুলবুল), সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েব ফিল্ম) : রাহুল বোস (বুলবুল), সেরা পার্শ্ব অভিনেত্রী (ওয়েব ফিল্ম) : সিমা পাহওয়া (চিন্টু কা বার্থডে)।