খাগড়াছড়ি সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার সকালে তিনি হেলিকপ্টারযোগে খাগড়াছড়ি যাবেন।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী খাগড়াছড়ির আঞ্চলিক পাসপোর্ট অফিসের ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করবেন এবং সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন পাসপোর্ট, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও কারা অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় যোগ দেবেন। সভা শেষে বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবের একান্ত সচিব (উপসচিব) শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।