পাঁচবিবিতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিবহনে চাঁদাবাজির সময় মিশুক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে চাঁদাবাজি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিশুক হলেন ওই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফারুকুল ইসলামের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে পশুর হাটে গরু নিয়ে আসা মিনিট্রাক ও ভটভটি থেকে বিভিন্ন রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছিল।

এমন তথ্যের ভিত্তিতে মিশুক পুলিশ অভিযান চালিয়ে মিশুককে গ্রেপ্তার করে, তার সহযোগীরা পালিয়ে যায়। তার নামে একাধিক মামলা আছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে মিশুক ও তার সহযোগীরা বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা তুলে আসছিল।