সাভারে প্রেমে ব্যর্থ হয়ে সুমাইয়া আক্তার নামের ( ১৩) এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরে পুলিশ সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকার ভাড়া বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত স্কুলছাত্রীর বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কমলাপুর গ্রামে। নিহত স্কুলছাত্রীর বাবা সেলিম মিয়া বলেন, যে ছেলের প্রেমে ব্যর্থ হয়ে আমার মেয়ে মারা গেছে তার আমি তার শাস্তি দাবি করছি।
পুলিশ বলছে, রাতে সাভারের ভাগলপুর নিউজ উইন্ডোজ একাডেমি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রেমে ব্যর্থ হয়ে নিজ ভাড়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য রাজধানীর শহীদ সোহরাওয়াদী হাসপাতালে পাঠায়।
সাভার মডেল এস আই তরিকুল ইসলাম, ওই স্কুলছাত্রীর প্রেমিককে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় তার নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।