করোনাকালে দায়িত্ব পালনকারী দেশের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞাস্বরূপ ৩০ চিকিৎসক ও ৫ নার্সকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। সেই সঙ্গে প্রত্যেককে দেওয়া হয় ওয়ালটন ওয়াশিং মেশিন। দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই চিকিৎসকের পরিবারকে দেওয়া হয় ১ লাখ টাকা করে।
গত শুক্রবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘হেলথ কেয়ার হিরোস’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক অধ্যাপক ডা. এ কে আজাদ খান প্রমুখ। প্রত্যেক কর্মীর চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লকডাউনের শুরুতেই কর্মীদের মধ্যে ৭৭ কোটি টাকা প্রফিট বোনাস দিয়েছে ওয়ালটন।