দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দুই ইয়াবা কারবারিকে হাতেনাতে ধরার পর পুলিশে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকেরহাট বাজার এলাকার হাসহাটিতে আটক করা হয় ওই দুই ইয়াবা কারবারিকে।
আটক দুই ইয়াবা কারবারি হলো পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সিদ্ধার্থ কুমার (২২) ও একই এলাকার রঞ্জিত কুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় (২১)।
খানসামা উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান ও আবু হেনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই দুই তরুণ ইয়াবা নিয়ে পাকেরহাটে অবস্থান করছে। কৌশলে আমরা ইয়াবাসহ তাদের আটক করি। পরে তাদের ইয়াবাসহ খানসামা থানা পুলিশে দেওয়া হয়।