দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করবে ডিসিসিআই-ইউল্যাব

দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে গতকাল এ চুক্তি স্বাক্ষর হয়। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।