ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্লাইট শুরু কাল

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। কাল মঙ্গলবার থেকে ফের দেশটিতে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ফের ওমানে ফ্লাইট শুরু করবে একই দিনে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে। বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।