মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শাখায় ইসলামিক ব্যাংকিং সেবা

আরও ১৫টি শাখায় ‘তাকওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা উদ্বোধন করেন। শাখাগুলো হলো গুলশান, তেজগাঁও-গুলশান লিংক রোড, এলিফ্যান্ট রোড, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম জুবিলী রোড, ফেনীর ছাগলনাইয়া, খুলনা, হাজীগঞ্জ, সিলেট, কুমিল্লার সুয়াগঞ্জ, ফেনীর রাজনগর এসএমই/কৃষি, ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর মাইজদী কোর্ট ও নোয়াখালীর আমিশাপাড়া এসএমই/কৃষি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি জিডব্লিউ এম মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি