ওজন কমাতে পানি

পানি পান করলে শুধু বাড়তি ক্যালরিই ক্ষয় করে না, এটি শরীর বিশুদ্ধ করতেও সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে দেহের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে সহায়তা করে। বাড়তি শক্তি জুগিয়ে ক্যালরি পোড়াতে সহায়তা করে। পানি পানের আরও উপকারিতা

শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে

শরীরে আর্দ্রতার ঘাটতি হলে ভেতর থেকে সহজে বিষাক্ত উপাদান দূর করতে পারে না। পানি কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে। পানির ঘাটতি হলে কিডনি ঠিকমতো এ কাজটি করতে পারে না।

বেশি খাওয়া থেকে বিরত রাখে

দুপুরে ও রাতের খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে এক গ্লাস পানি খেলে বেশি খাবার খাওয়া কমিয়ে দেয়। খাওয়ার আগে পানি খেলে ১৩ শতাংশ ক্যালরি গ্রহণ কমিয়ে দেয়।

শরীরে কার্যক্ষমতার উন্নতি ঘটায়

সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক কার্যক্ষমতা গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে শরীরে কার্যক্ষমতা বেড়ে যায়। এটি পেশি, কোষের সংযুক্তি এবং জয়েন্ট সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। হার্ট ও ফুসফুসের কার্যক্রম ঠিক রাখতেও পানি সহায়ক।

ক্যালরিবিহীন পানীয়

স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য বিভিন্ন ধরনের কোমলপানীয়ের পরিবর্তে সাধারণ পানি পান করুন। কারণ এতে ক্যালরি শূন্য এবং রাখে আর্দ্র। নিয়মিত পর্যাপ্ত পানি পানে স্থূলতা ও ওজন বৃদ্ধির ঝুঁকি কমায়।