ফোনে ইন্টারনেট ডাটা বাঁচানোর উপায়

কিনতে না কিনতেই মোবাইল ডাটা শেষ হয়ে যায় বলে অভিযোগ অনেকের। জেনে নিন কীভাবে ডাটা সংরক্ষণ করতে পারবেন :

১. হেভি ডেটা অ্যাপস অতিরিক্ত পরিমাণে ডাটা খরচ করাতে বাধ্য করে গ্রাহকদের। এই তালিকায় ইউটিউব রয়েছে সবার ওপরে। মোবাইল ডাটা খরচ করে এই ধরনের অ্যাপস ব্যবহার করা বন্ধ করুন।

২. লং রানের ক্ষেত্রে স্মার্টফোনের ডাটা ইউজেস লিমিটেড করতে পারলে লাভ বেশি। এর জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে প্রথমে ‘Apps’-এ ক্লিক করুন। এবার যে অ্যাপের ডাটা লিমিট করতে চান, সেই অ্যাপে ট্যাপ করুন। এবার ‘Mobile Data’ অপশনে ক্লিক করুন। এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজ এনাবল করা থাকে, তাহলে ‘Allow background data usage’ অপশনটি সাদা এবং নীল রঙের দেখাবে। এই ফিচারটি ডিজেবল করতে হলে সেই স্লাইডারে ক্লিক করুন।

৩. একবার নতুন ডাটা প্যাক রিচার্জ করানোর পরই লিমিট বেঁধে দিন। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সেটিংস অপশনে গিয়ে ‘Connections’ অপশনে ট্যাপ করুন। ‘Data usage’ অপশনে ক্লিকের পর  Mobile data usage -এ ক্লিক করুন। এবার মোবাইল স্ক্রিনের ঠিক ওপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন। আর এখানে গিয়েই ফোনের জন্য একটি ডাটা ওয়ার্নিং বেঁধে দিতে পারেন। এছাড়া ফোনের ডাটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এখান থেকেই লিমিটও বেঁধে দিতে পারবেন।