শেখ হাসিনা জাতীয়

বার্ন ইনস্টিটিউট করোনায় যুগ্ম পরিচালক লেনিনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডা. লুৎফর কাদের লেনিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে মারা গেছেন। গতকাল

বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ডা. লেলিন। সর্বশেষ স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। প্রফেসর লেনিনের মৃত্যুতে ইনস্টিটিউটের সব ডাক্তার শোক প্রকাশ ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ডা. লেলিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন ইস্কাটন এলাকায়। ২০০৬ সাল থেকে তিনি মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যুক্ত হন। পরে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি রাজধানীর মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন।