দেশ রূপান্তরের ২ বছর: এজেন্ট-হকারদের সঙ্গে মতবিনিময়

দায়িত্বশীলদের দৈনিক ‘দেশ রূপান্তর’র প্রতিষ্ঠার দুই বছরে প্রচার ও সার্কুলেশন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা সংবাদপত্র হকারর্স ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে পত্রিকার আগামী দিনের বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

সভা সঞ্চালনা করেন জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পত্রিকার এজেন্ট শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার এজেন্ট মাহবুবুব আলম বাবু, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ বিদ্যুৎ হোসেন, কার্যনিবার্হী সদস্য সোহেল রানা, সুমন হোসেন, সদস্য আতিয়ার রহমান, লাল মিয়াসহ এজেন্ট ও হকাররা।

মতবিনিময় শেষে নববর্ষ উপলক্ষে এজেন্ট ও হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।