ই-কমার্স ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে দেশের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের অঙ্গ-প্রতিষ্ঠান আলেশা মার্ট। ওয়েবসাইটটির নাম ধষবংযধসধৎঃ.পড়স। বিজ্ঞপ্তিতে আলেশা মার্ট জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৮ সালে যাত্রা শুরু করা আলেশা হোল্ডিংস ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে ‘আলেশা মার্ট’ নামের ই-কমার্স সাইট নিয়ে এসেছে।
আলেশা মার্ট জানায়, দ্রুত ডেলিভারি, মানসম্মত পণ্য, ওষুধ সরবরাহ সেবা, ডিসকাউন্ট, আকর্ষণীয় মেম্বারশিপ প্যাকেজ, নগদ ডেলিভারি, বাকিতে গ্রোসারি পণ্য কেনার সুবিধা, ফ্রিল্যান্সারদের কাজের সুযোগসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে এসেছে তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের ই-কমার্স শিল্পের পরিসর প্রতিনিয়ত বাড়ছে। আলেশা মার্ট অনলাইন ক্রেতাদের পছন্দসই চাহিদা মেটাবে বলে আমি আশাবাদী। আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার বলেন, আলেশা মার্ট গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং গ্রাহকের সন্তুষ্টি বাড়াতে প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু ভিন্নতর পরিষেবা তৈরি করেছি। বিজ্ঞপ্তি