ডেল্টা লাইফ ডাচ বাংলা ব্যাংক চুক্তি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকরা এখন ডাচ্-বাংলা ব্যাংকের ডিজিটাল ডেলিভারি চ্যানেল রকেট, নেক্সাসপে, নেক্সাস গেটওয়ে ও এজেন্ট ব্যাংকিংয়ের  মাধ্যমে খুব সহজেই পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এ বিষয়ে চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর করেন ডেল্টা লাইফের মিল্টন বেপারী, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং ডাচ্-বাংলা ব্যাংকের মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী আদিবা রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি