ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শ্মশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
রবিবার দিবাগত রাতে মন্দির কমিটির সভাপতি জিতেন চন্দ্র রায় অজ্ঞানামাদের আসামি করে এ মামলা দায়ের করেন বলে জানান, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
রবিবার রাত ৮টার দিকে উপজেলার কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্মশান ঘাট কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দা ননি গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানায়, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় কালি মন্দিরে প্রণাম জানাতে যায়। এ সময় তারা দেখেন, কালি মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়রা প্রশাসনের কাছে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।