ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গেলে বাসের চার যাত্রী আহত হন। অগ্নিকান্ডের ঘটনায় মহাসড়কে আধা ঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সরাইল-বিশ্বরোড মোড়ে কয়েকজন যাত্রী নামিয়ে কিছুদূর যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। তিনি আরও জানান, কীভাবে, কোথা থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে বাসের পেছনের সিটে আগুন লেগেছে বলেই আমরা জানতে পেরেছি।