এবি ব্যাংক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান

এবি ব্যাংক পর্ষদ বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াকে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ‘গভর্নিং বডির’ গভর্নর হিসেবে দায়িত্বরত আছেন। বিচারপতি রহমান আইন ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে ২০০টির বেশি বই লিখেছেন। ইসলামী শরিয়াহর বিভিন্ন বিষয়ে তার অগাধ পান্ডিত্য রয়েছে। তিনি তার পেশাগত দক্ষতা ও জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বিজ্ঞপ্তি