সিএফএ ইনস্টিটিউট, বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা, লুৎফে সিদ্দিকী, সিএফএকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), রিজিয়নস ও সোসাইটি রিলেশন হিসেবে নিয়োগ দিয়েছে। সিদ্দিকী এই সংস্থার আঞ্চলিক দলগুলোর পাশাপাশি বিশ্বের ১৬১ স্থানীয় সিএফএ সোসাইটির সঙ্গে কাজ করবেন। বছরের শেষের দিকে লন্ডনে স্থানান্তরিত হওয়ার আগে তিনি সিঙ্গাপুরে কাজ শুরু করবেন। সিদ্দিকী সিএফএ সোসাইটি বাংলাদেশের নিয়মিত সদস্য এবং সিএফএ ইনস্টিটিউটে সিনিয়র লেভেলে নিয়োগপ্রাপ্ত প্রথম বাংলাদেশি। লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।